গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।
সোমবার (৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের রামন বিমানবন্দর ড্রোন হামলার শিকার হয়েছে। ইয়েমেনের হুথিরা এই হামলার কথা স্বীকার করে নিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ড্রোন জায়োনিস্ট ইসরাইলের রামন বিমানবন্দরে কাঙ্ক্ষিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।
অপরদিকে ইসরাইলী সেনাবাহিনীর পক্ষ থেকে দাবী করা হয় যে, তারা হুথিদের ড্রোন বিমানবন্দরের নিকটে ভূপাতিত করেছে।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর অবৈধ রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী এই গোষ্ঠীটিকে সতর্ক করে বলেছিলেন যে, হামলা অব্যাহত রাখা হলে তাদের বাইবেলে বর্ণিত ফেরআউন আমলের ১০ দুর্যোগ দিয়ে শায়েস্তা করা হবে।















Leave a Reply