বাউফল প্রতিদিন ডট কম স্পেশাল: পটুয়াখালীর বাউফলে “বাউফল প্রতিদিন ডট কমের উপদেষ্টা পরিষদের অন্যতম ক্ষুদে সদস্য সিফাদ জামান আয়ানের (৬) সফল অস্ত্রোপচার কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ জোহর উপজেলা ভূমি অফিস জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বাউফল প্রতিদিন ডটকমের সম্পাদক ও প্রকাশক এনামুল হক এনা।
অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা ভূমি অফিস জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা ওলিউল্লাহ।
মোনাজাতে তিনি মহান আল্লাহর দরবারে আয়ানের দ্রুত সুস্থতা ও চোখের সফল অস্ত্রোপচার কামনা করেন।
এ সময় উপস্থিত মুসল্লিরা আয়ানের শারীরিক জটিলতা দূর করে তাকে পূর্ণ সুস্থ জীবন দান করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।
উল্লেখ্য, আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টায় Shankar Nethralaya-এ আয়ানের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শিশু আয়ানের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সকলের কাছে আয়ানের সফল অপারেশন ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।











Leave a Reply