বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব,বাউফল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান হাওলাদার,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান আনিচ,
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদ,সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহিন রেজা,বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরীয়ত উল্লাহ সৈকত,তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসেদ নিলয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম।
উঠান বৈঠকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সহিদুল আলম তালুকদার বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাই এলাকায় নিরাপদে বসবাস করতে পারবেন। আপনাদের জানমালের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।”











Leave a Reply