বাউফল প্রতিদিন ডট কম বিশেষ:
বাউফল বাজারস্থ তালুকদার মার্কেটের মালিক ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ঢাকার বারডেম হাসপাতালে আজ রোববার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাউফলবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে বাউফল প্রতিদিন ডট কমের সম্পাদক ও প্রকাশক এনামুল হক এনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একইসাথে তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ছিলেন দেশপ্রেমিক, সৎ, ন্যায়পরায়ণ ও সমাজসেবী একজন মানুষ। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ও পরবর্তী সময়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে অবদান বাউফলবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর ইন্তেকালে আমরা একজন আদর্শবান, প্রজ্ঞাবান ও গুণী মানুষকে হারালাম।”
তিনি আরও বলেন, “আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।”
আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।











Leave a Reply