বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী না’ –বুলবুলকে হুমকির প্রসঙ্গে তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক অভিযোগ। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, অজ্ঞাত নম্বর থেকে তিনি হুমকিমূলক ফোনকল পেয়েছেন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুলবুলের প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল।

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে অজ্ঞাত ব্যক্তি আমিনুল ইসলাম বুলবুলকে ফোনে বলেছিলেন, ‘নির্বাচন না করলে হয় না?’

এ পরিস্থিতিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রতি তামিম ইকবালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে এটা খুব বেশি ফলো করি নাই। যদি আসলেই এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। যদি কেউ মনে করে থাকে। আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। আমি সন্ত্রাসী না (হাসি)।

আমার কাছে মনে হয় যে বুলবুল ভাই যখনই যেটা মন্তব্য করেন এটা ওনার পরিষ্কারভাবে বলা উচিত। ওনার মন্তব্য মাঝেমধ্যে কিছু প্রশ্ন রেখে দেয়।’

তামিম ইকবাল নিজেও জাতীয় দলের সাবেক অধিনায়ক। দেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা ওপেনার ছিলেন। তিনি আরও বলেন, ‘এরকম কোনো কল যদি ওনার এসে থাকে তাহলে নিশ্চয়ই নাম্বারটাও আছে। নাম্বারটা আমার মনে হয় আমাদের দেশে যথেষ্ট ইন্টিলিজেন্স আছে যে কে এই কলটা দিল খুঁজে বের করা।

লুকোচুরি না করে উনি যদি ওনার সেফটির কথা চিন্তা করেন তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নাম্বারসহ উল্লেখ করে দেয়া উচিত। যদি এরকম কিছু না হয় এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে এরকম কিছু হয় নাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *