বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

শহিদুল আলমের বাসভবনে আ’লীগ নেতার ছবি ভাইরাল! সমালোচনার ঝড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী শহিদুল আলম তালুকদারের বাসভবনে একটি সভার অংশ নিয়ে ছবি তুলেছেন বাউফল পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও সাবেক শ্রমিক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ।

নিজের ফেসবুক একাউন্টে একাধিক ছবি পোস্ট করে রিয়াজ লিখেছেন, ‘আজ দুপুর দুই ঘটিকার সময় বাউফল উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি গাজী গিয়াস ভাইয়ের সাথে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সাথে এবং মোঃ জুরান ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ, তাই সকলের কাছে দোয়া চাই।’

আওয়ামী লীগ নেতা রিয়াজের ফেসবুক একাউন্টটিতে এর আগে আওয়ামী লীগের অনেক প্রোগ্রামে দেখা যায় তাঁকে। বাউফলের পৌর মেয়র জিয়াউল হয় জুয়েল থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের সভাপতি সকলের সাথেই ছবি রয়েছে রিয়াজের। আওয়ামী লীগের পক্ষে চেয়েছেন ভোটও।

২০২২ সালের ১৩ অক্টোবর রিয়াজ তাঁর ফেসবুকে কয়েকটি ছবি জুড়ে দিয়ে লেখেন, ১০ অক্টোবর ২০০৬ সালে ক্ষমতা দ’খ’লের জন্য বিএনপি জামায়াতের ক্যা’ডা’ররা আওয়ামী লীগের ১২৬ জন কর্মীকে হ’ত্যা করেছিল।

একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর বাড়িতে দেখায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *