বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফল প্রতিদিনের সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত আয়ান

বাউফল প্রতিদিন ডেস্ক:

বাউফল প্রতিদিন ডট কম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে সিফাদ জামান আয়ান। মাত্র ছয় বছর বয়সেই সংবাদ ও মিডিয়া জগতে তার এই অর্জন এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

অল্প বয়স হলেও সিফাদ জামান আয়ান ভিডিও এডিটিং, সংবাদ লেখা ও সম্পাদনায় উল্লেখযোগ্য দক্ষতার পরিচয় দিয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় তার আগ্রহ ও অভিজ্ঞতা ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি তিনি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হিসেবেও পরিচিত, যার সৃজনশীল কাজ অনলাইন সংবাদ উপস্থাপনাকে আরও আকর্ষণীয় করে তুলছে।

বাউফল প্রতিদিন ডট কম কর্তৃপক্ষ জানায়, সিফাদ জামান আয়ানের মেধা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা বিবেচনায় নিয়েই তাকে সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যুক্ত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা সিফাদ জামান আয়ানের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *