স্টাফ রিপোর্টার:
বাউফল প্রেসক্লাবের সভাপতি পদে কামরুজ্জামান বাচ্চু একজন পরীক্ষিত ও যোগ্য প্রার্থী। বর্তমান সময়ে তিনি বাউফলের একমাত্র কিংবদন্তি সিনিয়র সাংবাদিক হিসেবে সর্বমহলে পরিচিত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি পেশাদারিত্ব, সততা ও দায়বদ্ধতার মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। দৈনিক জনকণ্ঠের একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতা বাউফল প্রেসক্লাবের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।
সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে কামরুজ্জামান বাচ্চু বাউফল উপজেলায় প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক সংবাদ করার সক্ষমতা ও অভিজ্ঞতা রাখেন। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কার্যক্রম ও মানুষের কথা তিনি নিয়মিতভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি শুধু একজন সাংবাদিকই নন, বরং বাউফলের মানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এর আগে যতবার তিনি প্রেসক্লাবের বিভিন্ন দায়িত্বে নির্বাচিত হয়েছেন, প্রতিবারই তিনি সদস্যদের পাশে থেকেছেন আন্তরিকভাবে। প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সদস্যদের যে কোনো সমস্যা সমাধানে তাঁর কার্যকর উদ্যোগ ও নেতৃত্ব সবার কাছে প্রশংসিত হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— ভোটে না দাড়িয়ে নির্বাচন না করলেও কামরুজ্জামান বাচ্চু কখনো প্রেসক্লাব থেকে দূরে থাকেননি। প্রেসক্লাবের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সদস্যদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। এই ত্যাগী মনোভাব, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণেই বাউফল প্রেসক্লাবের সভাপতি পদে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করা সময়ের দাবি।











Leave a Reply