“শিক্ষা জাতির মেরুদণ্ড— আর শিক্ষক সমাজ সেই মেরুদণ্ডের শক্ত ভিত্তি।”এ মন্তব্য করেছেন বাউফলের দাঁড়িপাল্লার প্রতীকের একমাত্র এমপি প্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসার লাইব্রেরি কক্ষে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাদরাসার শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ড. মাসুদ বলেন,
“শিক্ষাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। সুশিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না।শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তোলা।আমি বিশ্বাস করি, শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুযোগ নিশ্চিত হলে একটি সুশিক্ষিত, দায়িত্ববান প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন,
“আমরা এমন একটি সমাজ চাই, যেখানে জ্ঞান ও সততা নেতৃত্ব দেবে, দুর্নীতি নয়।আমি যদি জনগণের সেবা করার সুযোগ পাই, শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে সুশিক্ষার আলোকবর্তিকা— এটাই আমাদের অঙ্গীকার।”
এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, আরবি প্রশাসক মাওলানা মো. শাহজালাল, সহকারী অধ্যাপক আবু সুফিয়ান, সহকারী অধ্যাপক (বাংলা) নাজমুন নাহার হাওয়া, সহকারী অধ্যাপক (ইংরেজি) তাসলিমা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।তাঁরা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে বিভিন্ন পরামর্শ দেন।
ড. মাসুদ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।মতবিনিময় শেষে তিনি মাদরাসা প্রাঙ্গণ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে ফারুক তালুকদার ডিগ্রি কলেজ, পরে বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন ড.মাসুদ।











Leave a Reply