অন্তু হাওলাদার (রিপোর্টার): পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৮/০৯/২০২৫) বেলা সারে ১২টায় বাউফল পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে “মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২” এর ধারা ৯ লঙ্ঘনের অপরাধে ধারা ১৩ অনুসারে পলি এক্সরে এন্ড প্যাথলজি, বাউফল হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ক্লিনিক এন্ড চক্ষু হাসপাতাল এই ৩টিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু এবং এম, ও,ডি,সি গোলাম মোস্তাহিদ তাসরিক এই অভিযান পরিচালনা করেন।
বাউফল প্রতিদিন ডট কমকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, প্রাথমিকভাবে তারা ভুল স্বীকার করায় লঘুদণ্ড দেয়া হয়েছে। তারা না শোধরালে পরবর্তীতে বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।











Leave a Reply