বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ: জিয়ামঞ্চ নেতা নিহত

অন্তু হাওলাদার (রিপোর্টার): বাউফলে অবৈধ ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সজিবুল ইসলাম সজল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার সংলগ্ন সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সজল মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলি তার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সজিবুল ইসলাম সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ট্রলির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *