অন্তু হাওলাদার (রিপোর্টার) : বাউফল পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডে মেয়ের জামাইয়ের হাতে মারধরের শিকার হয়েছে শশুর।
গতকাল ৮ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটেছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী হয়ে চিকিতসা নিচ্ছেন আহত শশুর মনির।
হাসপাতালে চিকিতসারত আহত শশুর মনির (৫০) বলেন, আমার একমাত্র মেয়ের জামাই সাকিব আমাকে যৌতুকের জন্য এর আগেও মেরেছে। আমি এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিতসাসেবা নিচ্ছি। আমি আইনগত ব্যবস্থা নেব।
আহত মনিরের বোন শিল্পী (৩৫) বলেন, আমার ভাইকে দফায় দফায় মেরেছে জামাই। বারবার যৌতুক চায়। যৌতুক না দিলেই মেয়েটাকে মারধর করে। আমি কয়েকদফায় লোন নিয়ে জামাইকে দিয়েছি। তারপরও সুখ নেই মেয়ের সংসারে।
প্রত্যক্ষদর্শী আবদুস সালাম (৬০) বলেন, এই মেয়ে ঢাকা নিয়েও মেরেছে। টাকা নিয়ে সে গাজা খায়। তারপর থেকে আর টাকা দেওয়া হয় না। আর টাকা না পেয়ে শুরু হয় নির্যাতন। এখন তো শশুরকে মেরে হাসপাতালে পাঠাইছে।
স্থানীয় মানিক চৌকিদার (৫৫) বলেন, এটা আসলে পারিবারিক কলহ। এখানে মাদকের অথবা যৌতুকের কিছু নেই। এই ঘরে অনেক ঝামেলা আগে থেকেই। আমরা সালিশ করছি কয়েকবার। কিন্তু কোনো সমাধান নেই। আবার বসতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত মেয়ের জামাই সাকিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।











Leave a Reply