বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আ/ত্ম/হত্যা

অন্তু হাওলাদার (রিপোর্টার): বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে সানজিদা আক্তার (১০) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সানজিদা উত্তর মমিনপুর গ্রামের মৃত বাবুল আকনের মেয়ে। সে স্থানীয় তেতুলিয়া আশরাফুল উলুম নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, ওই দিন দুপুরে তার মা সানজিদা বেগম শ্রমিকদের জন্য ডিম রান্না করেন। জমিতে কাজ করা কৃষক-কৃষাণীদের ডিম দিয়ে খাবার দেওয়ার পর আর কোনো ডিম অবশিষ্ট ছিল না।

পরে খাওয়ার সময় ডিম না পেয়ে সানজিদা অভিমান করে রান্নাঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান বলেন, “এসআই নিরস্ত্র মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *