সংবাদ বিজ্ঞপ্তি: বগা ইউনিয়ন সাবুপুরা গ্রামের কৃতি সন্তান মরহুম শহিদ মৃধার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু শফিকুল ইসলাম মাসুদ।
এক শোক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবুপুরা নিবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহীদুল ইসলাম মৃধা আর নেই। তিনি আজ সকাল ৯ ঘটিকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন মেসার্স মায়ের দোয়া স্টিল করপোরেশনের স্বত্বাধিকারী এবং সমাজের একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের জানাযার নামাজ ৭ সেপ্টেম্বর বাদ আসর সাবুপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি যেন তিনি তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। একই সাথে, আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দিন, আমিন।
উল্লেখ্য, বগা ইউনিয়ন সাবুপুরা গ্রামের কৃতি সন্তান মরহুম শহিদ মৃধার জানাজা নামাজে আলোচনা রেখেছেন জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাহত কামনা করে দোয়া মোনাজাত করেন।











Leave a Reply