অন্তু হাওলাদার (রিপোর্টার) : বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আহাদুল ইসলাম টিপুর বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
তবে এ বিষয়ে আহাদুল ইসলাম টিপুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠরা বলছেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের ভিডিও ছড়ানো হচ্ছে।











Leave a Reply