বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলের কৃতি সন্তান ডাঃ আফজাল হোসেনের পদোন্নতি

বাউফল প্রতিদিন ডট কম বিশেষ: বাউফলের কৃতি সন্তান স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আফজাল হোসেন পদোন্নতি পেয়েছেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের মো.সেলিম আকনের আলোকিত সন্তান।

ডাঃ আফজাল হোসেন উচ্চ রক্তচাপ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ‘জুনিয়র কনসালটেন্ট’ পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে শেবাচিমে গৌরবের সাথে কর্মরত আছেন।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের অন্যান চিকিৎসকদের পদোন্নতির সাথে ডাঃ আফজাল হোসেনের পদোন্নতির কথাও উল্লেখ করা হয়। এমন খবরে বাউফল উপজেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।

উপজেলার অসংখ্য নেটিজেনরা শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। বাউফলবাসীর গৌরব ডা.আফজাল হোসেন কিংবা একজন মানবিক ডাক্তার আখ্যায়িত করে নানান বিশেষনে বিশেষায়িত করে পোস্ট করছেন অনেকে।

একাডেমিক জীবনে ডাঃ আফজাল হোসেন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি), এমএসিপি ও এমএসিসি (আমেরিকা) সহ বিভিন্ন ডিগ্রি অর্জন করেন।

ডাঃ আফজাল হোসেন মার্জিত আচরণের একজন মানবিক চিকিৎসক হিসেবে ইতিমধ্যেই তার সর্ব মহলে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালনে সাফল্য অর্জনে সকলের দোয়া কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *