জসিম উদ্দীন অন্তু (রিপার্টার) : বাউফলের কনকদিয়া ইউনিয়নের কুম্বখালি-নুরাইনপাশা খালের হাওলাদারবাড়ি এলাকা থেকে উর্মি আক্তার(১৫) এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়াতির মেয়ে ওই কিশোরী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে যান উর্মি। অনেকক্ষণ হয়ে গেলে পরিবারে লোকজন তাকে খুজতে বাথরুমে যান। বাথরুমে তাকে না পেয়ে সবাই এদিক সেদিক খোজাখুজি শুরু করে।
নিখোঁজের ৩দিন পর গতকাল শনিবার সকালে কনকদিয়া ইউনিয়নের কুম্বখালি খালে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা নজরুল জানান, অনেক খোঁজার পর না পেয়ে পুলিশের কাছে জিডি করতে যান তিনি। কিন্তু পুলিশ নিহতের পরিবারের কোন অভিযোগ গ্রহণ করেননি।
নিহতের মামা সবুজ তালুকদারের দাবি ওই মেয়ের সাথে স্থানীয় এক ছেলের সম্পর্ক ছিল। তবে ছেলের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সরকার বলেন, ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান, ঘটনার সাথে কেউ জড়িত থাকলে দ্রুত আইনের আওতায় আনা হবে।











Leave a Reply