বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে পুলিশের হাত থেকে গ্রেপ্তারকৃত টিকলি মনির ছিনতাই

জসিম উদ্দিন অন্তু (রিপোর্টার) : পটুয়াখালীর বাউফলে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল ২১ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে বাউফল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাছ ব্যবসায়ী রেজাউল কবিরাজ (৩৫) পাওনা টাকা চাইতে গেলে দাশপাড়ার মনিরের হামলার শিকার হয়। এ সময় রেজাউলের সাথে ছিল নাজিরপুরের বড় ডালিমা গ্রামের গ্রাম পুলিশ আলি ইসলাম। তিনিও আহত হন। এছাড়া তাদের হাতে থাকা ফোন ভাঙার পর ১৬০০ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। বর্তমানে আহতরা বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থল থেকে হামলাকারী মনিরকে পুলিশ গ্রেফতার করে মটরসাইকেলে তুলেন। পরে হামলাকারীর সহযোগীরা পুলিশের হাতে গ্রেফতার হওয়া মনিরকে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায়। তারপর পুলিশ আটক আসামী ছাড়াই খালিহাতে বাউফল থানায় চলে আসে। পরে পুলিশের ফোর্স ঘটনাস্থলে গিয়ে ব্যাপক খোঁজাখুজি করেও আসামী মনিরকে আর ধরতে ব্যর্থ হন। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, বাউফলে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

ইতোমধ্যে আসামি ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ফেসবুকে তো কতকিছুই ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *