জসিম উদ্দীন অন্তু (রিপার্টার): বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগষ্ট) বাউফল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টার দিকে বাউফল পাবলিক মাঠ মুক্ত মঞ্চে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপি সাধারন সম্পাদক এটিএম মিজানুর রহমান, সাবেক উপজেলা স্বেচ্ছাসবক দলের আহবায়ক খলিলুর রহমান প্রমুখ।











Leave a Reply