বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে চেয়ারম্যান পরিবহন পুকুরে পড়ে আহত ১০

জসিম উদ্দিন অন্তু (রিপোর্টার) : বাউফলে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে আফসেরের গেরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলো দিনে-রাতে একই চালককে চালায়। এর ফলে প্রায়ই এই রুটে দুর্ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *