গতকাল ১৫ আগস্ট ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অডিটোরিয়ামে ঢাকাস্থ বাউফল পৌরসভার নির্বাচন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ নির্বাচন কমিটির আহবায়ক ও ছাত্রশিবির বরিশাল মহানগরীর সাবেক মিডিয়া ও বিতর্ক সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির যুগ্ম আহবায়ক মো. সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকাস্থ নির্বাচন কমিটির সদস্য এস. রুহুল আমীন, পৌর কমিটির সদস্য সচিব শরীয়াতুল্লাহ, পৌরসভা ৭ নং ওয়ার্ড সভাপতি আবু সুফিয়ান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবুল কালাম, নির্বাচন কমিটির সদস্য আশরাফুল মিয়াদ, নাইমুল ইসলাম রনি, রাকিব হাসানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, “পৌরবাসীর সময় এসেছে নিজের পরিবার ও সন্তানের ভবিষ্যতের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দেয়ার, বাউফলকে আর কখনোই মাদক সন্ত্রাস আর ইভটিজারদের অভয়ারণ্যে পরিনত হতে দেয়া যাবে না।
নির্বাচন কমিটির আহবায়ক আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিহীন নির্বাচন হবে সবার জন্য ভয়ডরহীন ও অংশগ্রহণ মূলক, ঢাকাস্থ কমিটির সদস্যরা বাউফলের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে যারযার সুযোগ ও যোগ্যতা অনুযায়ী নির্বাচনে ভূমিকা রাখবে।
সভায় বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্যরা সরাসরি মতামত ব্যক্ত করেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন।











Leave a Reply