জসিম উদ্দিন অন্তু (রিপোর্টার) : বাউফলে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৫ আগষ্ট (শুক্রবার) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় ফারুক ইঞ্জিনিয়ারের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন অসংখ্য নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, বাউফল উপজেলা বিএনপির সদস্য আব্দুল খালেক মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি বাবু নিতাই চন্দ্র দেবনাথ, বাউফল পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ আবুল বাশার, বাউফল পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিকসহ অন্যরা।











Leave a Reply