মো: জসিম উদ্দিন অন্তু :
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ৮ নম্বর ওয়ার্ড থেকে গাঁজাসহ মোহাম্মদ সাগর সিকদার (পিতা: মৃত দেলোয়ার হোসেন সিকদার) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৩ আগস্ট (বুধবার) সময় ১১:৩০ এসআই সাত্তারের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সাগর সিকদারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে জিয়ার মামলা (মামলা নম্বর: ১০১/১৯) চলমান রয়েছে এবং উক্ত মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি ছিল।
এ বিষয়ে এএসআই সাত্তার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় সাগর সিকদারের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।











Leave a Reply