জসিম উদ্দিন অন্তু (রিপোর্টার): ফেসিবাদের অন্যতম দোসর, বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকালে ঢাকার খিলগাঁও আফতাব নগর এলাকার একটি বাসা থেকে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সূত্র জানায়, সম্প্রতি যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের বিরুদ্ধে একটি মামলায় ১৮ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ওই মামলার বাদি হলেন—বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমুহনী এলাকার মো. মোসলেম উদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে যুবলীগ নেতা শাহাজাহান সিরাজ পলাতক ছিলেন।
শাহজাহান সিরাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।
তিনি বলেন, যুবলীগ নেতা সিরাজকে বাউফল থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্বে র্যাব-২ ও র্যাব-৩ এর সদস্যরা গ্রেফতার করে।
ঢাকায় অবস্থানরত বাউফল থানার এসআই মনিরুজ্জামান খান বলেন, রবিবার সকালে সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান সিরাজকে বাউফল থানায় নেওয়ার পর আদালতে প্রেরণ করা হবে।











Leave a Reply