বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে বিএনপি’র ‘গ্রীন সিগন্যাল’ পেল ফারুক ইঞ্জিনিয়ার

জসিম উদ্দিন অন্তু (রিপোর্টার) : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদার।

আজ (২ আগষ্ট) সকাল ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি মহাসচিবের সাথে কুশলাদি বিনিময় করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদার।

এক পর্যায়ে বাউফল বিএনপির ঐক্যবদ্ধতা নিয়ে এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন বিএনপি মহাসচিব।

এ সময় ফারুক ইঞ্জিনিয়ারকে দলের দু:সময়ের একজন ত্যাগি নেতা হিসেবে উল্লেখ করে ”গ্রিণ সিগনাল” প্রদান করে তৃণমূলকে শক্তিশালী করার পরামর্শও দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *