জসিম উদ্দিন অন্তু (রিপোর্টার) : বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের রফিকুল (৩৫) নামের একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) গ্রেফতারকৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে এএসআই মনিরুজ্জামান-এর নেতৃত্বে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামিকে দন্ডবিধি (৩৮৫) ধারায় দোষী সাব্যস্তক্রমে ১০ বছর সশ্রম কারাদণ্ড (৩২৫) ধারায় ০৬ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, (৪২৭) ধারায় ০১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশশ্রম কারাদণ্ড, (৪৪৮) ধারায় ০৬ মাস সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল আসামি রফিকুলকে।
এ বিষয়ে এএসআই মনিরুজ্জামান বলেন,গতকাল রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ ৩১ জুলাই তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।











Leave a Reply