জসীম উদ্দিন অন্তু (রিপোর্টার) :
পটুয়াখালী জেলার বাউফলে এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ৩০ জুলাই (বুধবার) দুপুর ১২ টায় উপজেলার আফছেরের গ্যারেজ থেকে বাউফল থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
জানা যায়, নিহত সুভাষ চন্দ্র শীলের পিতার নাম রাখাল চন্দ্র সাহা। তার বাড়ি বাউফলের মদুনপুরায়। তার স্ত্রী নেই। তবে তার দুই পুত্র সন্তান রয়েছে।
নিহতের ছোট ছেলে সঞ্জয় (৩০) বলেন, আমার বাবা ভবঘুরে টাইপের ছিল। বাড়িতে সব সময় থাকতেন না। আজ সকালে হঠাৎ তার মৃত্যুর খবর শুনতে পেরে আমরা বাউফল থানায় এসে লাশ শনাক্ত করি।
এ বিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, লাশের সুরতহাল হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যালে পাঠানো হবে।











Leave a Reply