জসিম উদ্দিন অন্তু : পটুয়াখালির বাউফলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জুলাই (শনিবার) ২০২৫ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এছাড়া অনুষ্ঠান আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, সারাদেশের সাথে একযোগে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম। আমাদের এখানে জুলাই-যোদ্ধারা রয়েছে। মিডিয়া কর্মীরা রয়েছে। সবাইকে নিয়ে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানটা বেশ ভালোভাবে করতে পেরেছি। জুলাই শপথ আমাদের আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাণ।
তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে, সমাজ, ও রাষ্ট্র গঠনে জুলাইয়ের অবদান অপরিসীম। জুলাইয়ের চেতনা ধারণ করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। জুলাই শপথে আমাদের সচেতনতার বার্তা দেয়া হয়েছে। সমাজ ও রাষ্ট্রের সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ। আমরা জুলাই শপথ থেকে যা শিখলাম তা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, বাউফল থানার সাব ইন্সপেক্টর মোঃ ইব্রাহিম মোল্লা, আনন্দ টিভি সাংবাদিক এম নাজিম উদ্দিন, মাই টিভির সাংবাদিক অহিদুজ্জামান ডিউক, গণজাগরণের জসীম উদ্দিন।











Leave a Reply