বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

ডাক্তার সায়েমের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ

মো. জসিম উদ্দিন অন্তু (রিপোর্টার) :

বাউফল উপজেলা ভূমি অফিস মসজিদে আজ বাদ আছর বাউফলের কৃতি সন্তান ডাক্তার এএসএম সায়েমের অসুস্থ মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া, মিলাদের পরে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সাংবাদিক এনামুল হক এনা-র সৌজন্যে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ও মসজিদের মুসল্লীগণ।

দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বাউফল উপজেলা ভূমি অফিসের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন।

মোনাজাত পূর্বে উপস্থিত মুসল্লীগণ দোয়া দুরুদে অংশগ্রহণ করেন।

মোনাজাতে ইমাম মাওলানা আলামিন বলেন, আমাদের বাউফলের কৃতি সন্তান ডাক্তার সায়েম সাহেবের সম্মানিতা মা রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। আমরা সবাই তার জন্য মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করছি। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের এই আসরের নামাজের পরে, ফরজ নামাজের পরে, মহান আল্লাহর রাসূলের শানে দোয়া দুরুদের উসিলায়, ডাক্তার সায়েম সাহেবের মাকে দ্রুত সুস্থতা দান করবেন। ইনশাআল্লাহ।

এছাড়া মিলাদ মাহফিল সঞ্চালনায় ছিলেন মসজিদের মোয়াজ্জিন মাওলানা অলিউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *