মো. জসিম উদ্দীন অন্তু : বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় আকস্মিক বণ্যা ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ৪৯ টি অসহায় পরিবারের মাঝে ৬৯বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ ২২ জুলাই মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে তালিকাভূক্ত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় ঘর মেরামতের জন্য জনপ্রতি নগদ ৩ হাজার করে টাকাও দেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আশরাফ আলী সরদার ও পৌর ছাত্রদলের আহবায়ক (সাবেক) আবদুল্লাহ আল ফাহাদ প্রমূখ।











Leave a Reply