বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলার “ধূলিয়া স্কুল এন্ড কলেজ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ ১৩ জুলাই (রোববার) বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূলিয়া স্কুল এন্ড কলেজ এর প্রধান অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক নাঈম শিকদার তারেক।
ধূলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সেন্টু। বাউফল উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক মুনিমূল ইসলাম মিরাজ।
বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না। ধূলিয়া ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা সাইফুল ইসলাম।
কালিশুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাহিদুল ইসলাম। ধূলিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাহাত ইসলাম নাদিম।
ধূলিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিরব মন্ডলসহ অন্যরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।











Leave a Reply