মো. জসিম উদ্দিন (অন্তু) :
পটুয়াখালীর বাউফলে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
আজ ১২ জুলাই (শনিবার) বেলা ১২টার দিকে তাদের গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার নাসির খানের (৫৫) বাড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড। আর রাজীবের (৩৩) বাড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।
নাসির খান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর আওয়ামী লীগের সদস্য।
তাকে চাঁদাবাজি বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ ধারাসহ বিএনপি’র অফিস ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার করা হয়।
এছাড়া পৌর যুবলীগের সদস্য আব্দুর রহমান রাজিবকেও ভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, যুবলীগ নেতা নাসির খানের বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার (ওসি তদন্ত) আতিকুর রহমান বলেন, তাদের দুজনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।











Leave a Reply