বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফল পৌরসভার ব্যবসায়ী ফয়েজের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

মো.জসিম উদ্দিন (অন্তু): বাউফল পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের আব্দুল লতিফ হাওলাদার-এর ছেলে ফয়েজ হাওলাদার (৪৫) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহ…)

আজ ৯ জুলাই (বুধবার) স্ট্রোক করে রাত ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ফয়েজ মৃত্যুকালে এক স্ত্রীসহ রেখে গেছেন দুই কন্যা সন্তান। তাদের একজনের বয়স আড়াই বছর আরেকজনের বয়স সাত বছর।

এদিকে ফয়েজের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা বলছেন, ফয়েজ খুবই নম্র ভদ্র একটি ছেলে ছিলো। পরিবার-পরিজন নিয়ে খুব সুখে শান্তিতেই ছিলো। হঠাৎ তার মৃত্যুর খবরে আমরা সবাই মর্মাহত ও শোকাহত। মহান আল্লাহ তা’আলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমীন

উল্লেখ্য,ফয়েজ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *