মো. জসিম উদ্দিন (অন্তু) : পটুয়াখালী জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বাউফল উপজেলায় আগমন ও নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত।
আজ সোমবার সন্ধা ৬টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন বলেন, আমি পটুয়াখালী জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই। তারা বাউফলে এসে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমি জিয়াউর রহমানের রাজনীতি করি। দল যদি আমাকে নমিনেশন দেয়। তাহলে আমি নির্বাচন করব। দল না দিলে আমি করবো না। দল যাকে দিবে আমি তার সাথে কাজ করব। আমি এমপি পূজা করি না। আমি দল পূজা করি।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, নির্বাচনের আগে দেখা করতে পারিনি, তাই এখন এসেছি। আমি আপনাদের ভোটে দলে নির্বাচিত হয়েছি। জেলা বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। যারা অতীতে দলের সাথে ছিল না, ফ্যাসিবাদের কথামতো চলেছে, তাদের আমাদের দলে কোন ঠাঁই নাই। তাদের জায়গা বিএনপিতে হবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃমজিবর রহমান টোটন, বিএনপি নেতা মোঃলিটন মৃধা, মোঃবসির মৃধা, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কৃষিবীদ মোঃমিজানুর রহমান লিটু, পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির,আনিচুর রহমান, ছাত্রনেতা মুনিমূল ইসলাম মিরাজ, ইমামুজ্জামান অনিকসহ বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।











Leave a Reply