বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

দিনভর বৃষ্টিতে ‘নাস্তানাবুদ’ বাউফলবাসী, বিপর্যস্ত জনজীবন

মো. জসিম উদ্দিন (অন্তু) :

বাউফলের ১৫ টি ইউনিয়ন একটি পৌরসভায় সকাল থেকে রাত ১০টা পর্যন্ত অনবরত বৃষ্টি ঝরছে। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নাস্তানাবুদ হয়ে পড়েছে। ভোগান্তি বেড়েছে সর্বস্তরের মানুষের।

আজ ৭ জুলাই (সোমবার) সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়া গেছে।

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার বগা ইউনিয়নে সরজমিনে দেখা যায় স্কুল-কলেজের শিক্ষার্থী উপস্থিতি কম। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। স্থবিরতা দেখা দিয়েছে বিভিন্ন সেক্টরে। একই চিত্রে দেখা গেছে, উপজেলার বাউফল পৌরসভা, কালাইয়া, নাজিরপুর, দাসপাড়াসহ অন্য ইউনিয়নে।

আজকের আবহাওয়া নিয়ে কথা হয় পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন (৪০)-এর সাথে। তিনি বলেন, আমরা গরিব মানুষ, কাজ করে জীবিকা নির্বাহ করি। বৃষ্টি থাকার কারণে আমরা বাহিরে কাজ করতে পারি নাই।

বাউফল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ শাওন(২০)- বলেন, বাসা থেকে বের হওয়ার পরই বৃষ্টির কারণে আমাদের যেতে দেরি হয়। যার কারণে ক্লাসে সঠিক টাইমে উপস্থিত হতে ব্যর্থ হই।

বাউফল পৌরসভার বাজারে ঝালমুড়ি বিক্রেতা মোঃ মনির (৪০) বলেন, আমি প্রতিদিন সকালে স্কুলের সামনের মেইন গেটে ঝাল মুড়ি বিক্রি করি, এই মুষল ধারায় বৃষ্টির কারণে ঝাল মুড়ির বেচা বিক্রির সমস্যা হয়। আমি প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাই, সাপ্তাহিক কিস্তি দেই। বৃষ্টির কারণে আমার সংসার চালাতে সাপ্তাহিক কিস্তি দিতে অনেক ধার দেনা হতে হয়।

উপজেলার আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, আসলে সারাদিনব্যাপী বৃষ্টি সবার জন্য ক্ষতিকর। এটা মূলত: প্রাকৃতিক বিষয়। তবে আমরা ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা দিয়ে আমার এলাকার দুস্থ লোকদের পাশে থাকবো। ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *