বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে পরীক্ষার্থীদের সৌজন্যে ছাত্রদলের ‘সহায়তা কেন্দ্র’

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার উদ্দোগে চলমান এইচএসসি,আলিম ও সমমান পরীক্ষার্থীদের সৌজন্যে “সহায়তা কেন্দ্র” চালু করা হয়েছে।

রোববার (২৯জুন) সকাল ৯টায় বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সহায়তা কেন্দ্র থেকে কলম,স্কেল,মাস্ক,খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

জুলাই আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রনেতা সদ্য সাবেক (যুগ্ন-আহবায়ক) মূনঈমুল ইসলাম (মিরাজ) এর নেতৃত্বে বাউফল উপজেলা ছাত্রদল,বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *