বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে ড. মাসুদের পরামর্শে পরীক্ষা কেন্দ্রে শিবিরের হেল্পডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সার্বিক তত্ত্বাবধানে বাউফল উপজেলার নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজ, নওমালা মাধ্যমিক বিদ্যালয়, নরমালা নেছাড়িয়া ফাজিল মাদ্রাসা ও ধানদী কামিল মাদ্রাসা এইচএসসি আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্ক বসানো হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের এসব হেল্প ডেক্স থেকে পরীক্ষার্থীদের জন্য প্রায় ৮০০ শতাধিক ৫০০ গ্রাম খাবার পানি,স্যালাইন, মাক্স ও কলম বিতরন করা হয়েছে।

পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যখন তারা তৃষ্ণার্ত ছিল তখন ইসলামী ছাত্রশিবিরের কাছ থেকে খাবার পানি, স্যালাইন পেয়ে তারা তাদের তৃষ্ণা নিবারণ করেছে।

সহায়তা পেয়ে পরীক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের কাজকে স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ধন্যবাদ জানিয়েছে।

হেল্প ডেস্ক পরিচালনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ লিমন হোসেন, অফিস সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, বাউফল পূর্ব জোনের সভাপতি হাফেজ আবিদ আন নাহিয়ান, দক্ষিণ জোনের সভাপতি মোঃ জাকারিয়া,দেলোয়ার হোসেন সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *