বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে শিক্ষার্থীদের পরীক্ষাসামগ্রী উপহার দিল শিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি আলিম ও সমমনা পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও পরীক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল পূর্ব জোনের সম্মানিত সভাপতি হাফেজ আবিদ আন নাহিয়ান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার এইচআরডি সম্পাদক মোঃ তানভীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সম্মানিত সভাপতি মো:লিমন হোসেন, অফিস সম্পাদক মোঃ জুবায়ের, বাউফল পশ্চিম জোনের সম্মানিত সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, সুলতানাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক বি এম আবুল হোসেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের সৎ দক্ষ যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলে দেশ ও জাতির সেবা করার আহ্বান জানান। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন,শিক্ষার্থীদের উজ্জ্বল ক্যারিয়ার গঠনে ইসলামী ছাত্রশিবির তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন,এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ফাইল কলম স্কেল উপহার প্রদান করা হয়,শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সম্মাতি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *