বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে পুল মেরামত

বাউফল প্রতিদিন নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার উদ্যোগে ০৬ নং কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা-কুম্ভখালী গ্রামের প্রধান সংযোগ পুল মেরামত করা হয়েছে।

আজ ১৯ জুন সকাল ১০টায় উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না,কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ,কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খলিল হোসেন,বাউফল উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান,বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়ামুল ইসলাম,বাউফল উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান।

এছড়া কনকদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর,কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ এর যুগ্ম আহ্বায়ক সজীব বয়াতী সহ স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গাজী নুরুল ইসলাম,আহমাদ্দুল্লাহ্ শাফিয়া বেগম, খাদিজা বেগম,ফরিদা বেগম,কনকদিয়া ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *