বাউফলের নওমালা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নওমালা ইউনিয়ন শাখা।
গতকাল ১৭ জুন এ কর্মসূচি বাস্তবায়ন করেছে সংগঠনটি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে নওমালা ইউনিয়ন ছাত্রশিবির এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
এই বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাউফল উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল মহানগরের অধিনস্ত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সিফাত প্রোগ্রামে সভাপতিত্ত করেন বাউফল থানার, দক্ষিণ জোনের সেক্রেটারি মোঃ জাকারিয়া হোসেন সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ সুমন ইসলাম, উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন শাখার ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ আবু সায়েম সহ বিভিন্ন দ্বায়িত্বশীল বৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।











Leave a Reply