বাউফল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলতাফ হোসেনের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মে (বৃহস্পতিবার) দুপুরে বাউফল ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা।
এতে মূল ভুমিকায় ছিলেন বাউফল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহিবুল্লাহ। এ সময় ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন স্লোগান দেন স্থানীয়রা। তারা বলেন- খুনি হাসিনার চেয়ারম্যান, মানি না, মানবো না। চাল চোর চেয়ারম্যান, মানি না, মানবো না। অসহায়দের অধিকার ফিরেয়ে দাও, ফিরিয়ে দাও।
এছাড়া উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন গাজী, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন সিকদার, বাউফল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন গাজী, বাউফল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন কালাই।
এ সময় বক্তারা ও স্থানীয়রা বলেন, বিভিন্ন ভাতার নাম দিতে ৫ হাজার টাকা চাঁদা দিতে হয় প্যানেল চেয়ারম্যানকে। ভিজিএফের নাম দিতেও টাকা নেন তারা। টাকা দিলে নাম আছে। টাকা না দিলে নাম নাই। এভাবেই চলতেছে বাউফল ইউনিয়ন। আমরা এ থেকে পরিত্রান চাই। সরকারকে আহ্বান জানাই এই ইউনিয়ন পরিষদ সংস্কার হোক।











Leave a Reply